মানুষ সৌন্দর্যের পূজারী, প্রত্যেকটা মানুষ, প্রতিটা মানুষই চাই তার নিজের ত্বক সুন্দর ও স্বাস্থ্যজ্জল হয়ে উঠুক,কিন্তু সঠিক পরিচর্যার অভাবে আমাদের থেকে নানান ধরনের সংক্রামক হয়ে থাকে, তোক রোদে পুড়ে কালচে হয়ে যায়, ত্বকে ব্রণ দেখা যায়, তবে সৌন্দর্য শুধু বাহ্যিক কোন বিষয় নয়, মানুষের সৌন্দর্য প্রকাশ করার জন্য সুন্দর জীবন যাপন, নিয়মিত পরিচর্যা, সুষম খাদ্য অভ্যাস, এই সবকিছুর সমন্বয়েই মানুষের সৌন্দর্য প্রকাশ পায়,
আজকাল বাজারে অনেক ধরনের কেমিক্যাল যুক্ত প্রসাধনী পাওয়া যায়, এগুলো সাময়িক সময়ের জন্য ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করলেও দীর্ঘ সময় ব্যবহারে ত্বকের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে,
তবে, এখন অনেকেই প্রাকৃতিক উপায়ে সৌন্দর্য বৃদ্ধি করতে আগ্রহী, কারণ প্রাকৃতিক উপাদান সাধারণত ত্বকের জন্য কোমল সহজলভ্য এবং তুলনামূলকভাবে নিরাপদ।
আজকের আর্টিকেল থেকে আমরা জানবো ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিয়ে প্রাকৃতিকভাবে সৌন্দর্য ধরে রাখা যায়।
প্রাচীনকাল থেকে সুন্দর্য ধরে রাখার জন্য, প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতিতে অনেক ধরনের পরিচর্যার ব্যবহার হয়ে আসছে, প্রাকৃতিক উপাদান গুলো ব্যবহার করলে, যে সকল সুবিধা গুলো পাওয়া যায়,
- ত্বকের উপর প্রভাব অনেকটাই কমে যায়।
- অধিকাংশ উপাদান হাতের কাছেই পাওয়া যায় যার জন্য এগুলো তৈরি করা অনেক সহজ।
- ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করা যায় বলে তার খরচ অনেক কম হয়।
- নিয়মিত ব্যবহারের ফলে ত্বক হয়ে ওঠে সতেজ কোমল এবং আরো প্রাণবন্ত।
- প্রাকৃতিক উপায় ত্বকের পরিচর্যা করলে তা দীর্ঘ মেয়াদে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখে।
আপনার সৌন্দর্যকে শুধু ত্বকের উপরই নয় ভেতর থেকে ফুটিয়ে তুলুন, সৌন্দর্যের মূল চাবিকাঠি হল ভেতরের থেকে যত্ন নেওয়া, তার জন্য আপনি পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন, কমপক্ষে প্রতিদিন থেকে দুই থেকে ৩ লিটার পানি পান করার চেষ্টা করুন, এতে করে আপনার ত্বক শুষ্ক হয়ে যাবে না, এবং আপনার ত্বক ভেতর থেকেই সতেজ এবং প্রাঞ্জল দেখা যাবে।
স্বাস্থ্যকর ত্বকের জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস একটি অপ্রয়োজনীয় অংশ, তাই সঠিক খাদ্য অভ্যাস তুলতে হবে, আপনার খাদ্য তালিকায় সব ধরনের ভিটামিন, মিনারেল, খনিজ, প্রোটিন, জাতীয় খাদ্য রাখতে হবে,
তার জন্য আপনি বিভিন্ন ধরনের মৌসুমী ফল দুধ দই সবুজ শাকসবজি বিভিন্ন ধরনের বাদাম কিসমিস ড্রাইফ্রুটস ডিম ও মাছ রাখতে পারেন।
অতিরিক্ত তেল যুক্ত খাবার, ফাস্ট ফুড, অতিরিক্ত চিনি, লবণ, এবং কোমল পানীয় এই সকল জাতীয় খাবার যথা সম্ভব এড়িয়ে চলুন।
ত্বকের সৌন্দর্য ও সতেজতা বজায় রাখতে ঘুমের কোন বিকল্প নেই, প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ঘুম ত্বক পূর্ণ গঠনে সহায়তা করে, পর্যাপ্ত ঘুম না হলে আপনার চোখের নিচে কালি পড়বে, ক্লান্ত ভাব ও ত্বকের উজ্জ্বলতা কমে যেতে পারে,
ঘরোয়া উপায়ে কে যে সকল উপাদান ব্যবহার করবেন তা নিচে কয়েকটি উল্লেখ করা হলো
মধু :-যুগ যুগ ধরে ত্বকের উজ্জলতা বৃদ্ধি করার জন্য মধু ব্যবহার হয়ে আসছে, মোদের কি প্রাকৃতিক ময়শ্চারাইজার, মধু ব্যবহার করে আমাদের তো অনেক নরম ও প্রাণবন্ত দেখায়,প্রথমে ভালো করে মুখ পরিষ্কার করুন, তারপরে হালকা করে মুখে মধু লাগান, ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন, প্রতিদিন একবার করে করুন এতে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
বেসন ও দুধ :-ত্বকের ময়লা পরিষ্কার করতে বহু বছর থেকেই দুধ ও বেসনের ব্যবহার হয়ে আসছে, ঘরোয়া ফেসপ্যাক হিসাবে এই দুটি সংমিশ্রণ বেশি জনপ্রিয়, এটি শুধু মুখে নয়, গলায়,হাতে ও পায়ে ব্যবহার করা যায়,একটি পরিষ্কার পাত্রে দুই চামচ বেসন নিন এবং এটি প্যাক হিসেবে তৈরি করতে যতটুকু পরিমাণ দুধ লাগে তা দিয়ে মিশিয়ে নিন,তোকে ১৫ মিনিট লাগান এবং পরে মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন আপনার ত্বকের মরা চামড়া খুব সহজেই দূর হয়ে গেছে।
অ্যালোভেরা :-এলোভেরা এমন একটি প্রাকৃতিক উপাদান যা আমাদের চুলের ও ত্বকের যত্নে অপরিহার্য, অ্যালোভেরা ত্বকের ভেতরে গিয়ে তোকে শীতল রাখতে ও আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। তাজা এলোভেরা জেল মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন তারপরে ধুয়ে ফেলুন, এভাবে সপ্তাহে দুইদিন করুন, এটি আপনার তোকে খুব তাড়াতাড়ি ড্যামেজ থেকে রিপেয়ার করবে।
শসা :-ত্বকের ক্লান্ত ভাব দূর করতে এবং ভিতর থেকে ঠান্ডা রাখতে, চোখের নিচের কালো দাগ দূর করতে শশার কোন বিকল্প নেই, শসা টুকরো করে চোখের নিচে ১৫ মিনিট রাখলে চোখের নিচের কালো দাগ দূর হয়, চোখের ফোলা- ফোলা ভাব কমে, চোখের শীতলতা অনুভব হয়,
ত্বক পরিষ্কার রাখার চেষ্টা করুন
সুন্দর সতেজ পরিষ্কার রাখাটা অনেক বেশি জরুরী,অপরিষ্কার ত্বকে বিভিন্ন ধরনের জীবাণু সংক্রামিত হতে পারে, এতে করে আপনার ব্রন হতে পারে।দিনে দুইবার অন্তত পক্ষে মুখ পরিষ্কার করা গুরুত্বপূর্ণ, সকালে থেকে উঠে, আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে, মুখ পরিষ্কারের জন্য আপনি ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।
- মুখের ঘটন ঠিক রাখার জন্য, অনেক ধরনের ব্যায়াম আছে, আপনি নিয়মিত যদি সেই ব্যায়ামগুলো করেন, তাহলে, আপনার ত্বক অনেক বেশি তারুণ্য ধরে রাখবে,ব্যায়াম করার ফলে ত্বকের কোষগুলো অতিরিক্ত অক্সিজেন পায় এবং মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে,
- আপনি সকালে উঠে ৩০ মিনিট হাঁটতে পারেন
- আপনি বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম করতে পারেন
- সাইকেল চালানো শরীরেরজন্য অনেক বেশি উপকারী
অনেক বেশি উদ্বেগ মানসিক চাপ সৃষ্টি করে আর অতিরিক্ত মানসিক চাপের ফলে ব্রণে চুল পড়া এবং ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, তাই আমাদের সুন্দর ত্বক পেতে মানসিক চাপ কমানো উচিত, মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি চাইলে,
- আপনার পছন্দ অনুযায়ী গান শুনতে পারেন
- পরিবারের অথবা প্রিয়জনের সাথে সময় কাটাতে পারেন
- বই পড়তে পারেন নিজের পছন্দের
- ছোটখাটো ভ্রমণে বের হতে পারেন
রোদ আমাদের যেমন উপকার করে, তেমনি আমাদের ত্বকের ক্ষতির কারণও হয়, সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি ত্বকের অনেক বেশি ক্ষতি করে,
করণীয় কি?
অতিরিক্ত রোদের তাপ থেকে বাঁচতে, ছাতা ব্যবহার করুন, টুপি পড়তে পারেন, প্রয়োজনের সানস্ক্রিন ব্যবহার করুন,
অতিরিক্ত মেকআপ আপনার তো কেরুম খুব বন্ধ করে দিতে পারে, এমনকি বাজারে থাকা কেমিক্যালযুক্ত প্রাসাধনী গুলোও একি কাজ করবে, তাই যথাসম্ভব অতিরিক্ত মেকআপ এবং কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার থেকে বিরত রাখুন।
সৌন্দর্য বৃদ্ধির জন্য ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন, হাসিখুশি, আত্মবিশ্বাসী মানুষকে এমনিতেই অনেক বেশি আকর্ষণীয় লাগে, মানসিক প্রশান্তিতে থাকলে মানুষের মুখের উজ্জ্বলতা এমনিতেই অনেক বেশি লাগে অনেক বেশি প্রাণবন্ত ও তরুন দেখা যায়।
কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা
আপনার ত্বকে যদি কোন দীর্ঘস্থায়ী সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিবেন,
আপনি যদি প্রথম অবস্থায় কোন প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন তাহলে ত্বকের একটি ছোট অংশে করে সেটা পরীক্ষা করুন,
প্রাকৃতিক উপায়ে যেকোনো কিছু অনেক ধীরে কাজ করে, তাই ফলাফল পেতে ধৈর্য ধরুন।
উপসংহার
প্রাকৃতিক উপায়ে সৌন্দর্য বৃদ্ধি করা একদিনের কাজ নয়, প্রাকৃতিক উপাদান গুলো দিয়ে রূপচর্চার পাশাপাশি সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, এই সব কিছুর সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি সহজেই আপনার ত্বক ও চুলের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে পারবেন, তাই আজ থেকেই প্রাকৃতিক যত্নকে আপনার দৈনন্দিন জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করুন, এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের স্বাভাবিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলুন,।
লাইফ স্টাইল সম্পর্কে এমন আরো দারুন কিছু টিপস পেতে আমাদের ওয়েবসাইটি ঘুরে দেখতে পারেন।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য
