আমরা সবাই এমন একটি জীবন চাই, যেখানে থাকবে মানসিক শান্তি, সবার সাথে সুন্দর সম্পর্ক, নিজের প্রাণ প্রফুল্ল এবং আত্মতৃপ্তি, সুখী জীবন কে না কামনা করে, কিন্তু সুখী হতে পারে কজন? অনেকেই মনে করেন সুখে থাকার অর্থ হলো বিলাসবহুল জীবন যাপন করা, অনেক বেশি টাকা পয়সা থাকা, অথবা জীবনে অনেক বড় বড় সার্টিফিকেট থাকা, বাস্তবতা অনেক ভিন্ন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মানুষের সুখে থাকা অনেকটা নির্ভর করে তাদের প্রতিদিনের চিন্তাভাবনা, জীবন যাপন ও অভ্যাসের উপর,
মানুষ যদি তার ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে ছোট ছোট ভালো অভ্যাস তৈরি করে এবং ধীরে ধীরে তাদের মানসিক স্বাস্থ্য উন্নত করে, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ায়, তাহলেই সে একজন সুখী মানুষে পরিণত হতে পারে।
আজকে আর্টিকেলে ১০টি এমন কার্যকর অভ্যাস নিয়ে আলোচনা করা হলো যাও অনুসরণ করলে আপনি শান্ত এবং একটা পরিপূর্ণ সুখী জীবনযাপন গড়ে তুলতে পারবেন।
কেন সুখী জীবনযাপন গুরুত্বপূর্ণ? সুখ শুধু মানুষকে মানসিক প্রশান্তি দেয় না, বরং শারীরিকভাবে সুস্থতা কর্ম ক্ষমতা, এবং তার পারিপার্শ্বিক সম্পর্ক গুলোর সাথে ও মান উন্নয়ন উন্নত করে, একজন সুখী মানুষ অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে থাকেন, যে মানুষ যত বেশি মানসিক চাপ ভালোভাবে মোকাবেলা করতে পারেন, সে ততো বেশি সুখী।একজন সুখী মানুষ নিজের কাজের প্রতি অনেক বেশি মনোযোগী থাকতে পারেন, এবং তার পাশে থাকা সব মানুষের সঙ্গেই বজায় রাখতে পারেন,
১. স্বাস্থ্যকর জীবন যাপন
স্বাস্থ্যই সকল সুখের মূল, স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে, আর মন ভালো থাকলে, শরীর সুস্থ থাকলে এমনিতেই মানুষ নিজেকে সুখী অনুভব করেন, সুস্থ শরীর ছাড়া জীবন কল্পনা করা কঠিন।
- নিজেকে সুস্থ রাখতে চাইলে প্রতিদিন আপনি কম করে অন্ততপক্ষে ২০ থেকে ৩০ মিনিট হাঁটুন
- আপনার প্রতিদিনের খাবারের তালিকায় ফল এবং শাক সবজি রাখুন।
- প্যাকেটজাত খাবার অতিরিক্ত জাঙ্কফ্রুট এবং চর্বিযুক্ত খাবার কম খান।
- প্রতিদিন কমপক্ষে ৩ লিটার পানি পান করুন, এর মধ্যে দুই লিটার নরমাল পানি এবং এক লিটার ডিটক্স ওয়াটার রাখার চেষ্টা করুন,
মনে রাখবেন, সুখে থাকার মূলমন্ত্র টাকা পয়সা নয়, নিজের শারীরিক সুস্থতা, নিজের শরীর সুস্থ থাকলে মানসিক চাপ কমে এবং কর্মক্ষমতা বাড়ে।
২ পরিমিত ঘুমের অভ্যাস
প্রতিদিন কম করে আর থেকে নয় ঘন্টা ঘুমানোর অভ্যাস করুন, এবং চেষ্টা করুন আপনার ঘুমের সময় যেন একটা নিয়মিত সময় থাকে, মনে রাখবেন ভালো ঘুম সুখী জীবনের একটি অপরিহার্য অংশ
ঘুমাতে যাবার কমপক্ষে এক ঘণ্টা আগে মোবাইল কম্পিউটার ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন, এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমের অভ্যাস করুন।
৩ কৃতজ্ঞতা প্রকাশ করুন
প্রতিদিন ঘুমের আগে অন্ততপক্ষে তিনটি বিষয় আপনি লিখে রাখুন যে বিষয়গুলো বা যার প্রতি আপনি কৃতজ্ঞ, মনে রাখবেন কৃতজ্ঞতা সুখী জীবনের অন্যতম ভিত্তি, এটি আপনার মনকে ইতিবাচক রাখতে সাহায্য করবে এবং প্রতি সন্তুষ্টি বাড়াবে, আমরা যা নাই তাই নিয়েই অনেক সময় বেশি ভাবি কিন্তু যা আছে তার মূল্য দিতে পারি না, আর এই কারনেই মন অনেক বেশি অশান্ত থাকে, কিন্তু নিজের যা আছে তা যদি মূল্যবান হিসেবে উপলব্ধি করি তাহলে আমাদের মন অনেক বেশি শান্ত থাকবে।
৪ নিয়মিত ব্যায়াম করুন
বিয়ান শুধু আপনাকে আপনার শরীরকে সুস্থ রাখে বিষয়টা এমন না, বিয়াম আপনার নার্ভ কে এবং আপনাকে মানসিক ভাবে চাপ কমায়, ব্যায়াম করার সময় শরীর থেকে এমন কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যা আপনার মনকে ভালো করে দেয়,প্রতিদিন সকালে ৩০ মিনিট করে ব্যায়াম করলে আপনার সারাদিন অনেক ভালো সময় কাটবে।
৫ সময়ের সঠিক ব্যবহার করুন
সুশৃংখল জীবন যাপন মানসিক প্রশান্তি এনে দেয়,তাই প্রতিদিনের কাজ সঠিক পরিকল্পনার মাধ্যমে করুন, আপনার প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে শেষ করুন, অনেক কাজ একসঙ্গে শুরু না করে একটি কাজ শেষ করুন, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না,
মনে রাখবেন সুশৃংখল জীবনযাপন আপনাকে মানসিক প্রশান্তি এনে দেবে,
৬ ব্যক্তিগত সময় নির্ধারণ করুন
আমরা সারাক্ষণই কোন না কোন কাজের মাঝে নিজেকে ব্যস্ত করে রাখি, এবং অতিরিক্ত কাজের চাপে, নিজের মন মানসিকতা বাজে পর্যায়ে চলে যায়, এবং মেজাজ খিটখিটে হয়ে যায়, তাই প্রতিদিন নিজের জন্য অল্প কিছু সময় বের করুন, এবং সেই সময়টাতে আপনি আপনার নিজের পছন্দের কিছু করুন, যেমন রান্নাবান্না, গান শোনা, ভ্রমন করা বই পড়া ইত্যাদি।
নিজের জন্য সময় বের করা খুবই গুরুত্বপূর্ণ, আপনার এই সল্প সময়টুকু আপনাকে এবং মানসিক শান্তিতে পরিপূর্ণ করে রাখবে, আর এতে করে আপনি পরবর্তী কাজে খুব বেশি মনোযোগী হতে পারবেন,
৭ ইতিবাচক মানুষকে সঙ্গী হিসেবে নির্বাচন করুন
আপনি আপনার চলার পথে এমন সব মানুষকে নির্বাচিত করুন যারা আপনাকে অনুপ্রাণিত করবে, আপনাকে সম্মান করবে এবং ভালো থাকতে সাহায্য করবে, মনে রাখবেন আপনার চারপাশের মানুষ আপনার মানসিক অবস্থার উপরে প্রভাব করে,তাই যারা আপনাকে সম্মানও ভালোবাসবে তাদের সাথে সময় কাটানো, নেতিবাচক পরিবেশ থেকে যতটা দূরে থাকবেন, আপনি ততই মানসিকভাবে ভালো থাকবেন।
৮ নেতিবাচক চিন্তা পরিহার করুন
ব্যর্থতা কে মেনে নিতে শিখুন,জীবনের সব পরিস্থিতি পরিকল্পনা আপনার অনুকূলে নাও হতে পারে, তাই ব্যর্থতা থেকে ভেঙে না পড়ে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান, নিজেকে ছোট না দেখে নিজের অগ্রগতির দিকে মনোযোগ দিন, নিজেকে কখনোই অন্য কারো সঙ্গে তুলনা করবেন না, আপনার নিজের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী পরিশ্রম করে যান।
৯ মানুষকে ক্ষমা করতে শিখুন
আমরা প্রায় সময় অন্যের ভুল নিজের মনের মধ্যে পুষে রাখি, এটা ঠিক নয়, রাগ অভিমান খুব দীর্ঘদিন জমে থাকলে নিজের মনই ভারী হয়ে থাকে, মানসিক অস্থিরতা তৈরি হয়, তাই ভুলগুলো ক্ষমা করে দিন, কিন্তু তার অর্থ ভুলে যাওয়া নয়, বরং নিজের মানসিক শান্তির জন্য নেতিবাচক অনুভূতি থেকে বেরিয়ে আসা।
১০ নিজের পরিবার প্রিয়জনদের গুরুত্ব দিন
একটি সুন্দর পরিবারে যখন আপনি বসবাস করবেন তখন, আপনার সুখ, আপনার অনুভূতিগুলো অনেক ভালো থাকবে, কারণ সুখী জীবনের অন্যতম কি হলো সুন্দর একটি পরিবার এবং তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখা, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান, নিজের সমস্যা বা ভালো কিছু তাদের সাথে শেয়ার করেন, তাদের কথাও মন দিয়ে শুনুন এবং ভালবাসা প্রকাশ করুন, মনে রাখবেন শক্তিশালী পারিবারিক সামাজিক সম্পর্ক মানুষের মনের মানসিক শান্তি তৈরি করে এবং তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।
