বর্তমান সময়ে আমাদের জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জের একটি হলো কাজে মনোযোগ ধরে রাখা। পড়াশোনা অফিসের কাজ ফ্রিল্যান্সিং ব্যবসা কিংবা ঘরের দায়িত্ব যেকোনো কাজেই করে না কেন একটু পর পর মোবাইল ফোন সামাজিক যোগাযোগ মাধ্যম নোটিফিকেশন কিংবা ব্যক্তিগত অনেক চিন্তাভাবনা আমাদের মনোযোগ ভেঙ্গে দিতে পারে। ফলাফল হিসেবে কাজ শেষ করতে আমাদের সময় বেশি লাগে এবং ভুলের সংখ্যা বেড়ে যেতে পারে এবং নিজের ওপর আত্মবিশ্বাসও কমে যাবে।
অনেকেই মনে করেন মনোযোগ জন্মগত একটি বিষয়। কিন্তু বাস্তবে এটি একটি অভ্যাস। যা আপনার নিয়মিত অনুশীলনের মাধ্যমে আস্তে আস্তে গড়ে তোলা সম্ভব। প্রতিদিনের ছোট ছোট কিছু পরিবর্তন আমাদের কাজের প্রতি চিন্তাশক্তি উৎপাদনশীলতা অনেক বেশি উন্নত করতে পারবে।
আজকের এই এলাকায় আমরা জানাবো আপনাদেরকে কিভাবে সহজেই কিছু অভ্যাসের মাধ্যমে কাজের প্রতি মনোযোগ আনতে পারেন এবং নিজের সময়কে আরো কার্যকর ভাবে কাজে লাগাতে পারেন।
কাজে মনোযোগ কমে যাওয়ার কিছু কারণ
আমরা যাই করি না কেন আমাদের কাজে পড়াশোনা ব্যবসা-বাণিজ্য যাই হোক মনোযোগ নষ্ট হয়ে গেলে তা ফেরাতে এবং কাজে মনোযোগ দিতে সমস্যা হয়। কিছু কারণ রয়েছে যেগুলোর কারণে আমাদের কাজের প্রতি মনোযোগ হারিয়ে যায়। আমি আপনাদের সামনে কয়েকটি কারণ উল্লেখ করলাম।
- দীর্ঘ সময় বিরতি ছাড়া কাজ করা
- একসঙ্গে অনেকগুলো কাজ করার চেষ্টা করা
- কোন পরিকল্পনা ছাড়াই কাজ শুরু করা
- অগোছালো কর্মপরিবেশ
- মানসিক চাপ ও উদ্যোগ থাকলে
- পর্যাপ্ত পরিমাণ ভালো ঘুম না হলে
- অতিরিক্ত মোবাইলে আসক্ত হলে
- সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশি সময় কাটানো
- কাজের ফাঁকে গেইম খেলার অভ্যাস
যদি আমরা এই সমস্যাগুলো বুঝতে পারি তখন সমাধান খুঁজে পাওয়া একজন সহজ হয়ে যাবে। আজ আপনাদের সামনে কয়েকটি সমাধান নিয়ে আলোচনা করব।
দিনের শুরুতেই পরিকল্পনা করুন
অনেকেই সকালে ঘুম থেকে উঠে সরাসরি কাজ শুরু করে দেন। কিন্তু কোন ধরনের পরিকল্পনা ছাড়া কাজ করলে কোন কাজ আগে করবেন কোন কাজ পরে করবেন এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই প্রতিদিন পাঁচ মিনিট সময় নিয়ে একটি ছোট তালিকা তৈরি করুন। এবং আপনি কোন কাজ করবেন সারাদিন। কোনটা আগে করবেন কোনটা গুরুত্বপূর্ণ কোনটা পরবর্তীতে করা যাবে। এই ছোট অভ্যাসটি আপনার পুরো দিনকে অনেক বেশি গোছানো করে তুলবে এবং সহজ হবে।
একসঙ্গে অনেক কাজ করার অভ্যাস বাদ দিতে হবে
আমাদের অনেকেই মনে করেন একই সময়ে কয়েকটি কাজ করলে হয়তো সময় বেঁচে যাবে। কিন্তু গবেষকরা গবেষণা করে দেখা গেছে একসঙ্গে একাধিক কাজ করার ফলে মনোযোগ বারবার ভেঙ্গে যাবে এবং কাজের প্রতি আগ্রহ কমে যাবে কাজের মান ভালো হবে না। তাই একই সময়ে একটি কাজ শেষ করার চেষ্টা করবেন এবং কাজ শেষ হলে তবেই নতুন একটি কাজ শুরু করবেন।
মোবাইল ফোন নিয়ন্ত্রণ করুন
আজকের এই দিনে মনোযোগ নষ্ট হওয়ার সবথেকে বড় একটি কারণ হলো মোবাইল ফোন। আমরা যখন কাজ করতে বসি অথবা পড়াশোনা ব্যবসা-বাণিজ্য সহজে কোন কাজ করার সময় আমাদের ফেসবুক ইউটিউব টিক টক মেসেঞ্জার এগুলার প্রতি একটি নজর তাকে। কাজের ফাঁকেই হয়তো ফেসবুকে ঢুকে পরি। অথবা মেসেঞ্জারে ঢুকে পড়ি। আর তখনই আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায়।
- যখন আপনি কাজ করবেন তখন অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে রাখবেন
- মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখার চেষ্টা করুন
- প্রয়োজন হলে অন্য ঘরে মোবাইল ফোন রেখে কাজ করুন।
আপনি অবশ্যই অবাক হবেন এই একটি পরিবর্তনই আপনার উৎপাদনশীলতা এবং কাজের প্রতি আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দিবে।
বড় কাজ ধাপে ধাপে ভাগ করুন
যদি আমাদের সামনে বড় কোন কাজ তাকে এবং আমাদের অনেকেই ভয় পেয়ে যান বড় কাজ কিভাবে শেষ করবেন এটা নিয়ে। তখন হয়তো অনেকের কাজ করার ইচ্ছা করে না। তাই পুরো কাজকে একবারে বাবার পরিবর্তে এটিকে কয়েকটি ভাগে ভাগ করুন। তাহলে দেখবেন বড় কাজ করতে আপনার কান্তি আসবেনা।
নির্দিষ্ট সময়ে কাজ করুন
একটানা দীর্ঘ সময় কাজ করলে মন ক্লান্ত হয়ে যায়। এবং কাজের প্রতি অনীহা সৃষ্টি হয়। তাই ৩০ মিনিট থেকে মনোযোগ দিয়ে কাজ করুন তারপর দশ মিনিট বিরতী নিন। আর এই বিরতির সময়।
- হাঁটাহাঁটি করবেন
- একটু পানি পান করবেন
- চোখে বিশ্রাম দিবেন
- বাহিরে দৃশ্য গুলো দেখবেন
তারপর আবার নতুন করে কাজ শুরু করে দিবেন।
পর্যাপ্ত পরিমাণ ঘুমকে গুরুত্ব দিন
আমরা অনেকেই মনে করি কম ঘুমিয়ে বেশি সময় কাজ করতে পারা যায়। কিন্তু আসলে বাস্তবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ না ঘুমান তাহলে আপনার কাজের মনোযোগ নষ্ট হয়ে যাবে। স্মৃতিশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ক্ষমতা কমে যাবে। তাই প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ভালো মানের ঘুম দেওয়ার চেষ্টা করবেন। এবং ঘুমানোর অন্তত আধা ঘন্টা আগে মোবাইল ল্যাপটপ ব্যবহার বন্ধ করে দিবেন তাহলে ঘুমের মান আরো ভালো হবে।
স্বাস্থ্যকর খাবার খেতে হবে
প্রতিদিনের রুটিনে আপনি কি খাচ্ছেন সেটিও আপনার মনোযোগের উপর প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত তেলসর্বিযুক্ত খাবার আমাদের শরীর যেমন বাড়ি করে তুলে ঠিক তেমনি কাজের আগ্রহ কমে যায়।
স্বাস্থ্যকর খাবার তালিকায় যা রাখবেন
- পর্যাপ্ত পরিমাণ পানি
- বাদাম
- ফলমূল
- সবুজ শাকসবজি
- মাছ
- ডিম
কাজের পরিবেশ পরিষ্কার রাখুন
অনেকের কাজ করার টেবিল বা কাজের জায়গা পরিষ্কার রাখে না যা কাজের মনোযোগ নষ্ট করার একটি কারণ হতে পারে। যদি আপনি পরিষ্কার পরিবেশে কাজ করেন তাহলে আপনার মন অনেক বেশি সতেজ থাকবে এবং কাজের প্রতি আগ্রহ বাড়বে।
কাজ শুরু করার আগে যা করবেন
- টেবিল ভালোভাবে পরিষ্কার করে নেবেন
- প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে রাখবেন
- অপ্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখবেন
নিজের লক্ষ্য সব সময় মনে রাখতে হবে
আপনি কেন কাজ করতেছেন আপনার উদ্দেশ্য কি যখন আপনার নিজের লক্ষ্য পরিষ্কার থাকবে তখন কাজ করার আগ্রহ অনেক গুণ বেড়ে যাবে। লক্ষ্যহীন কোন কাজ করে এগিয়ে যেতে পারবেন না। কারণ আপনি কাজ করতেছেন পরিবারের জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য, ভালো কেরিয়ার করার জন্য আর্থিক স্বাধীনতার জন্য। এই বিষয়গুলি আপনার মাথায় রেখে যদি কাজ করেন তাহলে কাজ করার আগ্রহ বেড়ে যাবে।
সময়ের মূল্য বুঝতে হবে
দিনে সবার কাছেই ২৪ ঘন্টা সময় থাকে পার্থক্য শুধু কে কোন সময়কে কিভাবে প্রতিদিন কিছু সময় নষ্ট হলেও সেটি ফিরে আসে না উভয়কে মূল্য দিতে হবে এবং অপ্রয়োজনে কাজে কম সময় ব্যবহার করতে হবে।
নতুন কিছু শিখার চেষ্টা করুন
প্রতিনিয়ত আমরা নতুন কিছু শিখার চেষ্টা করতে হবে। এজন্য আপনাকে বই পড়তে হবে নতুন কোন দক্ষতা শিখতে পারেন শিক্ষামূলক ভিডিও দেখতে পারেন। এতে করে আপনার কাজে মনোযোগ এবং আত্মবিশ্বাস দুটোই বাড়তে পারে। তাই প্রতিদিন কিছু সময় নিয়ে নতুন কিছু জানার এবং শেখার চেষ্টা করুন।
নিজেকে মূল্যায়ন করুন
দিনশেষে আপনি নিজেকে কয়েকটি প্রশ্ন করবেন যেমন আজ আমি কি শিখলাম, আগামীকাল কিভাবে আরো ভালো কাজ করতে পারি, কোন কাজে সময় বেশি নষ্ট হয়েছে সেটা খুঁজে বের করুন, এই অভ্যাসগুলো আপনাকে প্রতিদিন একটু একটু করে অন্যতর দেখে এগিয়ে নিয়ে যাবে।
মনোযোগ বাড়ানোর জন্য কিছু কার্যকর অভ্যাস
- প্রতিদিন সকালে ঘুম থেকে উঠুন
- প্রতিদিন একই সময় কাজ শুরু করুন
- কাজ করার ফাঁকে ছোট করে বিরতি নিবেন
- অপ্রয়োজনীয় সকল নোটিফিকেশন বন্ধ রাখুন
- পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন
- প্রতিদিন ৩০ মিনিট সময় নিয়ে ব্যায়াম করবেন
- প্রতিদিন কিছু সময় বই পড়ুন অথবা শিক্ষামূলক ভিডিও দেখুন
- ইতিবাচক মানুষের সঙ্গে মিশন
- নিজের লক্ষ্য লিখে রাখুন
- প্রতিদিন কম করে একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে রাখুন
যে অভ্যাস আপনার কাজের মনোযোগ কমিয়ে দিতে পারে।
- অতিরিক্ত দুশ্চিন্তা
- অলসতা
- অগোচালু জীবনযাপন ব্যবস্থা
- রাত জেগে থাকা
- অতিরিক্ত মোবাইল ব্যবহার করা
- পরিকল্পনা ছাড়া কোন কাজ শুরু করা
- একই সঙ্গে অনেক কাজ করতে যাওয়া
উপসংহার
কাজের প্রতি মনোযোগ বাড়ানো কোন জাদুর বিষয় নয় এটি প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের একটি গুরুত্বপূর্ণ ফল। আপনি যদি সময় মতো ঘুমান স্বাস্থ্যকর খাবার খান কাজের পরিকল্পনা করেন মোবাইল ব্যবহারের নিয়ন্ত্রণ করেন এবং একই সময়ে একটি কাজ শেষ করার অভ্যাস করে তোলেন তাহলে ধীরে ধীরে আপনার মনোযোগ এবং উৎপাদনশীলতা দুটোই বেড়ে যাবে।
