পানি ছাড়া আমাদের জীবন কল্পনা করা যায় না, আমাদের শরীরের প্রায় ৬০ শতাংশই পানি দিয়ে গঠিত, আমাদের শরীরের প্রতিটি কোষ অঙ্গ প্রতঙ্গ সঠিকভাবে কাজ করার জন্য পানি অনেক প্রয়োজন, আমরা অনেকেই পানি পান করতে অলসতা করে, নিয়মিত পানি না খেললে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন।
যখন আমাদের শরীরে পানিস্বল্পতা হয় তখন আমাদের মাথা ব্যাথা হতে পারে, শরীর ক্লান্ত হয়ে যাবে, কুষ্ঠকৌঠিন্য তৈরি হবে, কিডনিতে সমস্যা হবে।
আজকের এ পোস্টে আমি আপনাদেরকে পরিমাণ মতো পানি পান করার যে উপকারিতা রয়েছে সেগুলো।
১- শরীর হাইড্রেট লাগে
আমাদের শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে হলে পানির অনেক প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণ পানি থাকলে শরীরে রক্ত সহজে সঞ্চালিত হয় এবং প্রতিটি অঙ্গ সঠিকভাবে কাজ করে।
বিশেষ করে গরমের সময়, ব্যায়াম করার সময়, অথবা দীর্ঘ সময় বসে থাকার পরে যখন আপনি পানি পান করবেন তখন আপনার শরীরে প্রজেক্ট এর শক্তিশালী হবে।
২- কিডনি ভালো রাখে
আমাদের শরীরের প্রতিটি অঙ্গর মত কিডনি অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ, কিডনি আমাদের শরীরের বর্জ্য প্রস্রাবের মাধ্যমে বের করে, যখন আপনি পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন তখন কিডনির উপর অতিরিক্ত চাপ পড়বে না, তাই নিয়মিত পানি পান করলে স্বাভাবিকভাবে প্রস্রাব প্লেয়ার হবে, কিডনিতে পাথর হবে না।
৩- ওজন কমাতে সাহায্য করে
যদি আপনি চান আপনার শরীরের ওজন কমাতে তাহলে পানি হতে পারে আপনার জন্য একটি মহা ঔষধ, আপনি খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি খাবেন, এতে করে আপনার খাবার খাওয়ার প্রবণতা কমে যাবে, আপনার খিদে কম লাগবে, অপ্রয়োজনীয় কেলরি ক্রোম গ্রহণ করা হবে।
তবে শুধু পানি পান করলেই যে ওজন কমবে এমন কোন কথা নয় আপনি পানি খাওয়ার পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার খাবেন প্রয়োজনীয় ব্যায়াম করবেন ঘুমাবেন।
৪- শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে
যখন আমাদের শরীর অতিরিক্ত গরম হয় তখন ঘামের সাথে শরীর থেকে পানি বের হয়ে যায়, তখন পানির প্রয়োজন পড়ে, ব্যায়াম করার পর অথবা বাড়ি কোন কাজ করার পর যখন আমরা পানি পান করি তখন আমাদের শরীর ঠান্ডা হয়
যদি আপনি পর্যাপ্ত পরিমাণ পানি পান না করেন তাহলে আপনার মাথা ঘুরাবে ন, শরীর দুর্বল হবে, অনেক বেশি ক্লান্ত হয়ে যাবেন।
তাই সব সময় পর্যাপ্ত পরিমাণ পানি পান করার চেষ্টা করবেন।
৫- মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়
আমাদের মস্তিষ্কের একটি বড় অংশই পানির দ্বারা গঠিত যখন আমাদের মস্তিষ্ক ঠিকমত পানি না পায় তখন আমাদের শরীরে খারাপ কিছু অনুভব করবেন
যেমন:-
- আপনার স্মৃতিশক্তি অনেকটাই দুর্বল লাগতে পারে
- পড়াশোনা অথবা আপনার কাজে-কর্মে মনোযোগ কমে আসতে পারে
- মাথা ব্যাথা হতে পারে
তাই পরিমাণ মতো পানি খাবেন এবং আপনার মস্তিষ্ক ভালো রাখবেন।
৬- রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখে
যদি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে আমরা অনেক রোগ থেকে বেঁচে থাকতে পারি , রোগ প্রতিরোধ ক্ষমতা সহজ করার জন্য আপনি যদি পর্যাপ্ত পরিমাণ পানি পান করেন তাহলে আপনার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করবে , তাই পরিমাণ মতো পানি পান করে নিজেকে সুস্থ রাখুন।
৭- বিষাক্ত পদার্থ বের করে
আমাদের শরীরে প্রতিদিন বিষাক্ত পর্যায় তৈরি হয়, যখন আমরা পরিমাণ মতো পানি পান করি তখন সে বলল ঘামের মাধ্যমে বের হয়, আর তখন আপনার শরীর পরিষ্কার থাকে এবং শারীরিক সমস্যা হওয়ার যোগ্যই কমে যায়।
৮ – ক্লান্তি দূর করে
কমবেশি আমাদের সকলেরই শরীর ক্লান্ত হয়, আমরা হয়তো তখন মনে করি ঘুমের অভাবে অথবা অন্য কোন কারণে হয়তো দুর্বল লাগতে পারে, কিন্তু আপনি কি জানেন? যখন আপনার শরীরে পানির ঘাটতি দেখা দেয় তখন আপনি অনেক ক্লান্ত অনুভব করবেন, তাই আপনার শরীর যখন ক্লান্ত হবে তখন আপনি পরিমাণ মতো পানি খাবেন, আপনার শরীর সতেজ থাকার পাশাপাশি পড়াশোনা বা কাজকর্মের শক্তি বাড়বে।
৯ – ত্বক ভালো রাখে
আমরা অনেকেই মনে করি আমাদের ত্বক ভালো রাখতে ভালো মানের ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করতে হবে, এটা আসলেই সব সময় ঠিক না, যদি আপনি পরিমাণ মতো পানি পান করেন তাহলে আপনার ত্বকে সতেজতা আসবে, নিয়মিত পানি পান করলে ত্বকের আর্দ্রতা বজায় রাখে, তোকে আর স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখে।
১০ – হজম শক্তির উন্নতি করে
দৈনন্দিন জীবনে আমরা কত কিছুই খাই কিন্তু সব খাবার কি সহজেই হজম হয়, আমরা যেকোনো খাবার খায় না কেন গুরুত্বপূর্ণ বিষয় হল হজম হতে হবে, যদি আপনার হজম ভালো না হয় তাহলে আপনি পেটের সমস্যায় পড়তে পারেন, তাই আপনাকে পরিমাণ মতো পানি খেতে হবে, যদি পানি না খান তাহলে আপনার কোষ্টকঠিন্য হতে পারে, পেট পাপা হতে পারে, খাবার খাওয়ার রুচি নষ্ট হতে পারে।
তাই আপনার হজম ঠিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে।
কখন পানি পান করা ভাল
- খাবারের কিছুক্ষণ আগে।
- ঘুমানোর আগে প্রয়োজন অনুযায়ী।
- অনেক সময় কাজ করার মাঝে।
- যখন ব্যায়াম করবেন তখন।
- ভোরে ঘুম থেকে উঠে।
- রোদ থেকে ঘরে আসার পর।
পরিশেষ পরামর্শ :-
পানি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, নিয়মিত পানি পান করবেন আপনার শরীর ভালো থাকবে, বিভিন্ন রোগ রোগ থেকে ভালো থাকতে পানি পানির বিকল্প নেই, নিচে সুস্থ থাকতে পানি পান করুন।
