জীবনকে স্মার্ট ও সহজ করার কার্যকর গাইডলাইন ২০২৬

ভূমিকা 

আমাদের দৈনন্দিন চলার জীবনে অনেক কাজ করতে হয়, ব্যস্ত জীবনে আমরা ছোট ছোট অনেক সমস্যা সম্মুখীন হয়, বর্তমান সময়ে আমাদের জীবনযাত্রা আগের তুলনায় অনেক বেশি প্রযুক্তি নির্ভর এবং ব্যস্ত, দিনে ২৪ ঘন্টা পার হলেও আমরা আমাদের সবগুলো কাজ শেষ করতে পারি না,অনেক সময় মনে হয় ইস, দিনটা যদি আরো একটু বড় হতো, পারিবারিক দায়িত্ব, যোগাযোগ মাধ্যম,  কাজের চাপ,ব্যক্তিগত ব্যস্ততা,  আমাদের সব সময় লেগেই আছে, তবে সঠিক অভ্যাসও পরিকল্পনার মাধ্যমে এ জীবনে অনেক বেশি সহজ সুন্দর ও স্মার্ট ভাবে পরিচালনা করা সম্ভব, অনেকেই মনে করেন আধুনিক প্রযুক্তির ব্যবহারই জীবনকে স্মার্ট করে তুলে, কিন্তু বাস্তবে তা অনেকটাই ভিন্ন, বরং কম সময়ে পরিকল্পিতভাবে কাজ সম্পন্ন করায় স্মার্ট নেস, অপ্রয়োজনীয় ঝামেলা কমিয়ে নিজের সময় এবং অর্থের সঠিক ব্যবহার করতে পারলেই মানসিকভাবে ভালো থাকা যায়, আর মানসিকভাবে ভালো থাকাই স্মার্ট জীবনযাপনের মূল উদ্দেশ্য।

আজকের এই আর্টিকেল থেকে আমরা জানব আজ ও সহজ করার কার্যকর কিছু গাইডলাইন, যেগুলো আপনার জীবনকে ধীরে ধীরে সুন্দর এবং সাবলীল করে তুলবে যদি তা আপনার জীবনে প্রয়োগ করতে পারেন,।

দিনের শুরু

একজনের স্মার্ট ব্যক্তি তার দিনের শুরুটা করেন  পরিকল্পনার মাধ্যমে, দিনের শুরুটা কিভাবে করবেন তা সকালে ঘুম থেকে উঠে একটি ছোট পরিকল্পনা তৈরি করুন, গুরুত্বপূর্ণ কাজগুলো দিনের অগ্রভাগে করার চেষ্টা করুন, আপনার প্রতিদিনের কে আপনি একটি নোটবুকে মোবাইল নোটে অথবা ক্যালেন্ডারে লিখে রাখতে পারেন, অনেকগুলো কাজ এর সাথে জট না পাকিয়ে, ধীরে ধীরে অল্প কাজের মাধ্যমে শুরু করুন, দিনে কমপক্ষে তিন থেকে পাঁচটি কাজের অগ্রধিকার দিন,

আপনি নিজের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কাজ দিয়ে শুরু করতে পারেন, পরিবারের প্রয়োজনীয় কাজ, বেয়াম হাটা অথবা প্রার্থনা করা, নতুন কিছু শেখা বা পড়াশোনা করা, অফিস বা ব্যবসার গুরুত্বপূর্ণ কাজ।

মনে রাখবেন পরিকল্পনা থাকলে সময় নষ্ট হওয়ার সম্ভাবনা কম এবং কাজটি অনেক তাড়াতাড়ি কোন ধরনের ভুল বিভ্রান্তি ছাড়া শেষ করা যায়।

অপ্রয়োজনীয় জিনিস পরিহার করুন

জীবনকে সুন্দর এবং সাবলীল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, নিজের প্রয়োজনের অতিরিক্ত জিনিসগুলোকে জীবন থেকে বাদ দেওয়া, আপনার জীবনে এমন অনেক জিনিস থাকতে পারে যেগুলো আপনি বছরের পর বছর, ব্যবহার করেন না যেমন,  পুরনো কাপড়, কাগজপত্র অতিরিক্ত নষ্ট জিনিসপত্র, যা আপনার জীবন এবং ঘর দুটোকে এই এলোমেলো করে রাখে, প্রতিমাসে অন্ততপক্ষে হলো নিজের অপ্রয়োজনীয় জিনিসগুলো যাচাই করুন এবং সেগুলো কে সরিয়ে ফেলুন,

মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ শুধু দেখতে সুন্দর নয়, এটি কাজের সময় বাঁচায়, এবং আপনার স্মার্টনেসের পরিচয় দেই।

গুছিয়ে কাজ করার চেষ্টা করুন

একসঙ্গে কয়েকটি কাজ করলে দ্রুত শেষ করা যায় না, এতে আপনার মনোযোগ কমে যায় এবং ভুলের পরিমাণ বাড়ে, তাই একটি কাজ গুরুত্বপূর্ণ কাজ  হাতে নিন এবং সেটি শেষ হওয়ার আগ পর্যন্ত চেষ্টা করুন, একটি কাজ শেষ হওয়ার পরে পরবর্তী কাজে যান, এতে আপনার কাজ অনেক দ্রুত এবং খুব ভালোভাবে শেষ হবে।

প্রযুক্তির ব্যবহার

বর্তমানে আমাদের জীবন ব্যবস্থা প্রযুক্তি নির্ভর অনেকটাই, তবে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারলে জীবন অনেক সুন্দর এবং সহজ হয়ে যায়, আপনি অনেক সহজে তত আদান-প্রদানের জন্য স্মার্টফোন ব্যবহার করতে পারেন কাজের সময় মনে রাখার জন্য রিমাইন্ডার সেট করে রাখতে পারেন, আপনি আপনার মোবাইল ফোনে ক্যালেন্ডার রিমান্ডার নট এলাম বিভিন্ন ধরনের টাস্ক ম্যানেজমেন্ট গুলোকে খুব সহজেই ব্যবহার করতে পারতেন তথ্যপ্রযুক্তির কারণে, যা আপনার জীবনকে আগের চাইতে অনেক সহজ এবং আধুনিক করে তুলেছে,

আপনি ঘরে বসেই আপনার সব ধরনের বিল কিং এর মাধ্যমে করতে পারবেন, এতে করে আপনার অনেক বেশি সময় বেঁচে যাবে, এবং আপনি চাইলে আপনার সেই ডকুমেন্টগুলিও তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিভিন্ন এর চেয়ে অথবা মোবাইল ফোনে অথবা কম্পিউটারে সংরক্ষণ করতে পারেন।

তবে মনে রাখবেন,প্রযুক্তি  যেন আপনার সময়কে নষ্ট না করে, প্রযুক্তিকে নিজের নিয়ন্ত্রণের রাখার চেষ্টা করুন  এবং সেটাকে কাজে লাগিয়ে নিজের জীবনকে উন্নত করুন।

প্রতিদিনের খরচ লিখে রাখুন

আপনি যদি আপনার অর্থের সঠিক ব্যবস্থাপনা করতে না পারেন, তাহলে দিনশেষে আপনার কোন স্মার্টনেসই কাজে আসবে না, জীবনকে সহজ করার জন্য অর্থ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি কোথায় কত টাকা খরচ করছেন আপনি যদি তার হিসাব না রাখেন তাহলে শেষে অর্থনৈতিক চাপে পড়তে পারেন, তাই আপনি প্রতিদিন কোথায় এবং কিভাবে খরচ করছেন তা আপনি একটি নোট করে রাখতে পারেন, সহজেই বুঝতে পারবেন যে, আপনার মাস শেষে কত  টাকা খরচ হয়েছে, এবং সেই টাকা কোথায় এবং কিভাবে খরচ করেছেন,

আপনি চাইলে আপনার খরচকে বিভিন্ন ভাগে ভাগ করে লিখে রাখতে পারেন, এতে করে আপনার অপ্রয়োজনীয় ব্যায় সহজেই সনাক্ত করা সম্ভব হবে।

সঞ্চয় করুন

আপনার স্মার্টনেস শুধু আয় করা নয়, বরং নির্দিষ্ট অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করা স্মার্টনেসের গুরুত্বপূর্ণ দিক, আপনি চাইলে আপনার অনুযায় তবে ছোট পরিমান সঞ্চয় দিয়ে শুরু করতে পারেন, এই ছোট ছোট সঞ্চয় আপনাকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে  বাঁচতে সাহায্য করবে, আপনি মাসের শুরুতে সঞ্চয়ের  টাকা আলাদা করে রাখুন, তারপর পরিকল্পনা অনুযায়ী অন্যান্য খাতে খরচ করুন।এতে করে আপনার আর্থিক চাপ কম হবে, এবং আপনি খুব  সুন্দর জীবন যাপন করতে পারবেন।

স্মার্টফোনের ব্যবহার কমান

স্মার্টফোন আমাদের জীবনকে সহজ করেছে ঠিক আছে, কিন্তু এর অতিরিক্ত ব্যবহার আমাদের জীবনকে আরো কঠিন ও জটিল করে তুলতে পারে,নিজের গুরুত্বপূর্ণ তথ্য কখনোই যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত ভাবে শেয়ার করবেন না, এবং অকারনে দীর্ঘ সময় প্লাটফর্মে কাটাবেন না, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময়ের অভ্যাস কমানো জরুরী

আপনারা স্মার্ট ফোনে টাকা ও প্রয়োজনীয় নোটিফিকেশন গুলো বন্ধ করুন, ঘুমানোর কমপক্ষে দুই ঘন্টা আগে ফোন থেকে দূরে থাকুন, আপনার কাজের সময় ফোনকে সাইলেন্ট মনে রাখুন এতে আপনার কাজ করতে সুবিধা হবে, শুধুমাত্র নির্দিষ্ট কিছু সময়ের জন্য যোগাযোগ মাধ্যম গুলা ব্যবহার করুন,

এতে করে আপনার সময় বাঁচবে এবং আপনি মানসিক শান্তি অনুভব করবেন।

সুস্বাস্থ্যই সকল সুখের মূল

স্বাস্থ্যই সকল সুখের মূল তাই স্বাস্থ্যকে প্রাধান্য দিন, আমরা প্রতিদিনের ব্যস্ততার কারণে অনেকেই নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগী হয় না, কিন্তু সুস্থ শরীর ছাড়া সুন্দর স্বাভাবিক জীবন যাপন করা কঠিন, প্রতিদিন নিজের জন্য কিছু সময় রাখুন, সেই সময়টাতে আপনি হাঁটতে পারেন হালকা ব্যায়াম করতে পারেন অথবা শারীরিক যে কোন কর্মকান্ড খেলাধুলা করতে পারেন, নিয়মিত ঘুম পর্যাপ্ত পরিমাণ পানি পান এবং সুষম খাবার এবং আপনার ভালো থাকার জন্য অত্যাধিক প্রয়োজন ।

নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কখনোই অনিয়মিত খাবার খাবেন না, বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার এড়িয়ে চলুন, এবং দীর্ঘ সময় বসে বসে কাজ না করে, হালকা নাড়াচাড়া করে কাজ করার চেষ্টা করুন।

সঠিক ঘুমের অভ্যাস আপনাকে দীর্ঘ সময় সুস্থ রাখবে,মনে রাখবেন ভালো ঘুম শরীর এবং মন দুটোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই ঘুমের জন্য কি ভাল রুটিন তৈরির চেষ্টা করুন। পর্যাপ্ত বিশ্রাম পরের দিনের কাজকে আরো সহজ এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম আপনার পরের দিনের কাজকে আরো সহজ এবং জকার করে তুলবে।

না বলতে শিখুন

আপনি যদি সঠিক সময়ে না বলতে না পারেন তাহলে জীবন আরও জটিল এবং কঠিন হয়ে উঠবে, আপনার কোন কাজ প্রয়োজনীয় না হলে আপনার সময় ও সামর্থের বাইরে হলে না বলুন, অন্যকে খুশি করতে গিয়ে নিজের গুরুত্বপূর্ণ কাজ বিশ্রাম এবং ব্যক্তিগত সময় নষ্ট করবেন না।

উপসংহার

জীবনকে সুন্দর এবং স্মার্ট করার জন্য বড় কোন কিছুর দরকার পড়ে না, ওজন শুধু নিজেকে সামান্য পরিবর্তন করা, প্রতিদিনের ছোট ছোট কাজকে সঠিক পরিকল্পনার  মাধ্যমে, অভ্যাসে পরিণত করা, নিজের সময়কে গুরুত্বপূর্ণ ভাবা, এবং অর্থনৈতিকভাবে নিজেকে পরিণত করে করে তোলা, প্রযুক্তিকে সঠিক ব্যবহার করা, সঠিক সময়ে হ্যাঁ অথবা না বলা, এই সকল অভ্যাস গুলো আপনাকে ধীরে ধীরে জীবনের ইতিবাচক পরিবর্তন এনে দিবে।

মনে রাখবেন স্মার্ট জীবন মানে ব্যস্ত থাকা নয়, বরং কম সময়ে প্রয়োজনীয় ঝামেলা মুক্ত রেখে গুরুত্বপূর্ণ কাজগুলোকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবংজীবনের  ভারসাম্য বজায় রাখা।আজ থেকে একটি ছোট অভ্যাস দিয়ে শুরু করুন, প্রতিদিন একটু একটু করে করুন, এক সময় আপনার পুরো জীবনযাপন সুন্দর সহজ এবং গোছানো হয়ে উঠবে।

দৈনন্দিন জীবনের এরকম আরো সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন,

আন্তরিকভাবে ধন্যবাদ সবাইকে

 

About admin

আমি মো: জারিফ হাসান একজন ছাত্র আমি লাইফস্টাইল নিয়ে লেখালেখি করতে পছন্দ করি

View all posts by admin →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *