বারান্দা সাজানোর আকর্ষণীয় আইডিয়া

বারান্দা সাজানোর আকর্ষণীয় আইডিয়া

বারান্দা একটি বাড়ির এমন একটি জায়গা যেটিকে অনেক সময় আমরা প্রয়োজনের তুলনায় কম গুরুত্ব দিয়ে থাকে।  অথচ একটু পরিকল্পনা এবং কিছু গাছপালা সুন্দর আলো বাতাস আরামদায়ক বসার ব্যবস্থা এবং আর  কয়েকটি সাজসজ্জা উপকরণ  ব্যবহার করলে বারান্দাকেও বাড়ির সব থেকে সুন্দর এবং শান্তিপূর্ণ জায়গা করা যায়।

সকালে এক কাপ চা হাতে নিয়ে বসে থাকা বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে বসে গল্প করা অথবা রাতে খোলা আকাশ লেখা তুমি বই পড়ার জন্য একটি সুন্দর বারান্দার কোন বিকল্প নেই। বারান্দা বড় হোক কিংবা ছোট সঠিকভাবে সাজিয়ে রাখতে পারলে জায়গাটিকে অনেক বেশি আকর্ষণীয় ও ব্যবহারযোগ্য করা সম্ভব হবে।

বারান্দা সাজানোর জন্য সব সময় অনেক বেশি টাকা-পয়সা খরচ করতে হবে এমন কোন কথা নেই।  বরং জায়গার আকার আলু বাতাস প্রয়োজন এবং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পরিকল্পনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।  পুরাতন চেয়ার কাঠের বাগ ছোট ফুলের টপ অথবা ঝুলন্ত গাছ এলইডি লাইট এবং কিছু ডাই উপকরণ দিয়ে চমৎকার একটি পরিবেশ তৈরি করতে পারবেন।

এই লেখায় ছোট বড় সব ধরনের বারান্দা সুন্দরভাবে সাজানোর বিভিন্ন বাস্তবসম্মত আইডিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

১ প্রথমে বারান্দার জায়গা ভালোভাবে বুঝে নিন

বারান্দা সাজানোর আগে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল জায়গাটি পর্যবেক্ষণ করা।  কোথায় কতটুকু জায়গা খালি রয়েছে দিনের কোন সময় কতটা সূর্যের আলো আসে,  বাতাস কেমন প্রদাহ হয়, এবং বৃষ্টির পানি কোথায দিয়ে আসে, ব আগে বুঝে নেওয়া দরকার।

ছোট বারান্দায় বেশি আসবাব রাখলে জায়গাটি আরো ছোট মনে হতে পারে আবার বড় বারান্দায় কম জিনিস রাখলে সেটি পাকা এবং অসম্পূর্ণ দেখাতে পারে।

তাই প্রথমে বারান্দার দৈর্ঘ্য প্রস্থ মেপে নিতে হবে করতে হবে কোন অংশে বসার ব্যবস্থা থাকবে এবং গাছ থাকবে কোন জায়গায়, এবং  চলাচলের জন্য কোনদিকে খালি রাখলে ভালো হবে।

২ অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন

বারান্দা সুন্দর করার সবচেয়ে সহজ এবং কম খরচের উপায় হল ও প্রয়োজনীয় সকল জিনিস সরিয়ে ফেলতে হবে।

অনেক বাড়িতে পুরনো বক্স ভাঙ্গা চেয়ার খালি বোতল অথবা পুরনো জুতা কার্টুন বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় জিনিস বারান্দায় জমিয়ে রাখা হয়।  এই জিনিসগুলো বারান্দার সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি জায়গাটিকেও অপরিষ্কার দেখাবে।

তাই সাজানোর শুরুতেই অপ্রয়োজনীয় জিনিসগুলো আলাদা করতে হবে যেগুলো ব্যবহার করার প্রয়োজন নেই সেগুলো সরিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো অন্য জায়গায় গুছিয়ে রাখতে হবে।  তখন আপনার একটি বারান্দা সাজাতে অনেক সহজ হবে।

৩ বারান্দার দেয়ালকে কাজে লাগান

ছোট বারান্দায় মেঝের জায়গা বাঁচাতে দেয়াল ব্যবহার করা অত্যন্ত কার্যকর একটি কৌশল।  বারান্দায় আকর্ষণ বাড়াতে দেয়ালে অনেক কিছুই লাগাতে পারেন। যা আপনার বারান্দা কে আরো আকর্ষণীয় সুন্দর করে গড়ে তুলবে।

দেয়ালে যা লাগাতে পারেন।

  • ছোট লাইট।
  • হ্যান্ডমেট ডেকোরেশন।
  • ওয়াল আর্ট।
  • ছবির ফ্রেম।
  • কাঠের ডেকোরেশন।
  • একটি ছোট আয়না।
  • ঝুলন্ত ফুলের টব।
  • ছোট ওয়াল সেলফ।

৪ বারান্দায় গাছ রাখুন

একটি বারান্দাকে সুন্দর আকর্ষণীয় করার সবচেয়ে কার্যকর উপায় গুলোর একটি হলো বারান্দায় গাছপালা ব্যবহার করা।  সবুজ ঘাস বারান্দা কে সতেজ প্রাণবস্তু এবং প্রাকৃতিক পরিবেশের মতো করে গড়ে তোলে।

বারান্দার আলো অনুযায়ী গাছ নির্বাচন করুন।  যেসব গাছ তুলনামূলকভাবে সহজে রাখা যায় সেগুলোর মধ্যে রয়েছে।

  • পিস লিলি
  • মৌসুমী ফুলের গাছ
  • বিভিন্ন ধরনের ক্যাকটাস
  • জেড প্ল্যান্ট
  • অ্যালোভেরা
  • তুলসী

৫ বারান্দার সৌন্দর্য ঝুলন্ত টব ব্যবহার করুন

ছোট বারান্দার জন্য ঝুলন্ত টব খুব ভালো একটি সমাধান হবে।  এতে মেঝেতে জায়গা দখল না করেই অনেক গাছ রাখতে পারবেন।

৬০ থেকে ঝুলিয়ে দিতে পারেন ছোট ফুলের টব বা লতানো গাছ।  দেয়ালে শক্ত হোক ব্যবহার করেও এসব টব ঝুলিয়ে রাখতে পারবেন।

একাধিক ঝুলন্ত টব ব্যবহার করলে একই রং অথবা একই ডিজাইনের টব বেছে নেওয়ার চেষ্টা করবেন এতে সাজসজ্জা একটি সুন্দর সামঞ্জস্য তৈরি হবে।

৬ বারান্দায় ছোট বসার জায়গা তৈরি করুন

বারান্দা শুধুমাত্র দেখার জন্য সুন্দর হলেই হবে না এটাকে ব্যবহার করার যোগ্য করা জরুরী। জায়গা থাকলে একটি শেয়ার ও টেবিল রাখতে পারেন বড় বারান্দায় দুই থেকে তিনটি চেয়ার অথবা একটি ছোট টেবিল রাখতে পারেন।

যদি আপনার বারান্দা ছোট হয় সেই ক্ষেত্রে বাজ পড়া চেয়ার ব্যবহার করতে পারবেন।  যদি শেয়ার ব্যবহার না করেন গুলো ভাজ করে সরিয়ে রাখতে পারবেন।

৭ মেঝেতে কার্পেট অথবা ম্যাট ব্যবহার করুন

বারান্দার মেঝেতে একটি সুন্দর ম্যাট অথবা কার্পেট ব্যবহার করতে পারেন এতে করে মেঝের চেহারাটা অনেকটাই বদলে যাবে।  বাইরের পরিবেশের জন্য এমন একটি মেট নির্বাচন করুন যা সহজেই পরিষ্কার করা যায় এবং পানি লাগলেও তাড়াতাড়ি শুকিয়ে যায়।

খুব বেশি নকসাযুক্ত মেটের পরিবর্তে বারান্দার দেয়াল ও আসবাবের সঙ্গে সাধারণ ডিজাইনের ম্যাট ব্যবহার করলে বারান্দা আরো বেশি সুন্দর আকর্ষণীশ হয়ে উঠবে।

৮ রেলিং কে সাজানোর কাজে ব্যবহার করুন

বারান্দার রেলিং সাধারণত খালি পড়ে থাকে এটাকে সাজসজ্জা অংশ হিসেবে ব্যবহার করতে পারেন।  রেলিঙ্গে ছোট প্লেট বক্স ঝুলন্ত টব অথবা ছোট লাইট ব্যবহার করতে পারেন।

৯  বারান্দায় ছোট বই পড়ার কর্নার তৈরি করুন

আপনি যদি বই পড়তে পছন্দ করেন তাহলে বারান্দার এক কুণায় রিডিং কর্নার বানিয়ে রাখতে পারেন।  একটি আরামদায়ক চেয়ার ছোট টেবিল একটি লাইট এবং কয়েকটি বই রাখার সেলস দিয়ে এটি সহজে তৈরি করতে পারবেন।

সকালে অথবা বিকেলে প্রাকৃতিক আলোতে বই পড়ার অভ্যাস আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে।

১০ Diy  ডেকোরেশন ব্যবহার করুন

বারান্দা সাজাতে সবকিছু বাজার থেকে কিনতে হবে না।  আপনার নিজের হাতে তৈরি করা কিছু জিনিস ব্যবহার করলে কম খরচের পাশাপাশি আলাদা একটি সৌন্দর্য তৈরি করতে পারেন।

পুরাতন বোতল রং করে ছোট ফুলের টব বানানো যায় খুব সহজে।  পুরাতন কাঠ দিয়ে সেলফ বানানো যায় পুরাতন কাঁচের বোতলে ছোট এলইডি লাইট দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন তৈরি করা যায়। আপনার নিজের হাতে তৈরি জিনিস দিয়ে বারান্দা কে আরো ব্যক্তিগতভাবে সুন্দর আকর্ষণীয় গড়ে তুলতে পারবেন।

১১ ছোট আয়না ব্যবহার করুন

ছোট বারান্দায় একটি সুন্দর আয়না ব্যবহার করলে সেই জায়গাটা কিছুটা বড় এবং উজ্জ্বল মনে হবে।  আয়না এমন এক জায়গায় রাখতে হবে যেখানে প্রাকৃতিক আলো প্রতিফলিত হতে পারে।  তবে মনে রাখতে হবে খুব বেশি আয়না ব্যবহার করার প্রয়োজন নেই।  শুধুমাত্র বারান্দা আকর্ষিত করার জন্য একটি সুন্দর প্রেমের আয়নায় যথেষ্ট হবে।

১২ দেয়ালে ছবি অথবা ওয়ালা আর্ট লাগান

যদি বারান্দার দেয়াল অনেকটা খালি পড়ে থাকে সেখানে ছোট কিছু ওয়ালার ব্যবহার করে বারান্দা কে আকর্ষিত করতে পারবেন।

প্রকৃতির ছবি মিনিমাল আর্ট অথবা পরিবারের ছবি ব্যবহার করতে পারবেন।  তবে দেয়ালে অতিরিক্ত ছবি লাগালে জায়গাটি বাড়ি গুলো অগোছালো দেখাতে পারে।  তাই কয়েকটি নির্বাচিত ছবি ব্যবহার করাই উত্তম।

১৩ বারান্দা পরিষ্কার রাখুন

বারান্দা সাজানোর পর নিয়মিত পরিষ্কার না করলে যত সুন্দর ডিজাইন করা হোক না কেন বারান্দা খুব তাড়াতাড়ি অগোছালো হয়ে যাবে।

তাই প্রতি সপ্তাহে অন্তত একবার মেজে পরিষ্কার করতে হবে।  তবে শুকনো পাতা পড়ে থাকলে সেটা পরিষ্কার করতে হবে।  বারান্দার রেলিং পরিষ্কার করতে হবে।  প্রতিটা আসবাবপত্র থেকে ধুলো ঝারতে হবে, পানির জমে থাকা জায়গা পরিষ্কার করে অপ্রয়োজনে জিনিস সরিয়ে ফেলতে হবে।

গাছের নিচে পানি জন্ম থাকলে মশা অথবা অন্যান্য পোকামাকড়ের সমস্যা তৈরি হবে তাই পানি জমতে না দেওয়া আপনার বারান্দার জন্য অনেকটাই ভালো হবে।

১৪ বর্ষাকালের জন্য আলাদা পরিকল্পনা করুন

আমাদের বাংলাদেশের আবহাওয়ায় বর্ষাকালে বারান্দা সাজানোর গেছে বাড়তি সতর্কতা প্রয়োজন।  বৃষ্টির পানি সরাসরি ঢুকলে কাঠের আসবাবপত্র হতে পারে।  তাই প্রয়োজন হলে ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করতে পারেন।

গাছের টবের নিচে Drainage Hole থাকা জরুরী অতিরিক্ত পানি বের হয়ে যেতে না পারলে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে।

১৫ গাছ সাজানোর সময় উচ্চতার পার্থক্য রাখুন

সকল টব একই উচ্চতায় রাখলে গাছের সাজসজ্জা কিছুটা এগিয়ে দেখাতে পারে যেতে এবং মাঝারি গাছ গুলো স্ট্যান্ডে অথবা ছোট গাছ সেলফি রাখতে পারেন এভাবে বিভিন্ন উচ্চতায় গাছ সাজালে বারান্দায় সুন্দর একটি depth তৈরি হয়ে যাবে।

১৬ সুগন্ধি গাছ রাখতে পারেন

শুধু দেখতে সুন্দর না সুগন্ধি গাছ বারান্দার পরিবেশকে আরো মনোরম করে তুলতে পারে।

উপযুক্ত পরিবেশে বিভিন্ন ধরনের ফুলের গাছ রাখা যায় তবে কোন গাছ বারান্দায় আলু এবং আবহাওয়ার সঙ্গে মানাবে তা ভালোভাবে যাচাই করা উচিত।  এবং তার সাথে সুগন্ধিযুক্ত গাছ ব্যবহার করতে পারেন।

১৭ শিশু থাকলে নিরাপত্তাকে অগ্রাধিকার দিন

বাড়িতে যদি ছোট শিশু থাকে তাহলে বারান্দা সাজানোর সময় নিরাপত্তা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হবে।  রেলিংয়ে ফাঁকা উঁচু শেয়ার বাড়িতে অফ অথবা সহজে উঠে যাওয়া যায় এমন আসবাবপত্র শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।  কোন ওজন জিনিস রেলিং এর পাশে রাখা যাবে না।

১৮ পোষা প্রাণী থাকলে সতর্ক থাকুন

বাড়িতে অথবা অন্য প্রসাব প্রাণী থাকলে সকল ধরনের গাছ রাখা নিরাপদ নাও হতে পারে।  কিছু কিছু গাছ প্রাণীর জন্য ক্ষতিকর হতে পারে। তাই প্রসব প্রাণী থাকলে গাছ কেনার আগে সেটি প্রাণীর জন্য নিরাপদ কিনা জেনে নিবেন।

১৯ বারান্দাকে নিয়মিত ব্যবহার যোগ্য রাখুন

শুধু সুন্দর করে সাজিয়ে রাখলেই হবে না এমনভাবে সাজাতে হবে যাতে করে প্রতিদিন ব্যবহার করতে ইচ্ছে করে।  একটি আরামদায়ক চেয়ার ছোট টেবিল কয়েকটি গাছ এবং নরম আলো এই সাধারণ সমন্বয়ে একটি সুন্দর ব্যক্তিগত রিলাক্সিবল জুন তৈরি করতে পারে।

২০ বড় বারান্দার জন্য সাজানোর পরিকল্পনা

যদি আপনার বারান্দা বড় হয় তাহলে সেটা সাজানোর জন্য আলাদা আলাদা কিছু জন তৈরি করতে হবে।

যেমন বসার জন্য আলাদা জায়গা,  গাছের জায়গা,  বই পড়ার জন্য একটি জায়গা,  চা অথবা কফি খাওয়ার জন্য আলাদা একটি জন তৈরি করতে পারেন। এবং প্রতিটি আলাদা আলাদা জায়গার জন্য আপনি ভিন্ন ভিন্ন ডিজাইন করতে পারেন।  এতে করে আপনার বারান্দার সৌন্দর্য আরো আকর্ষিত হবে।

উপসংহার

বারান্দা সুন্দরভাবে সাজানোর জন্য বড় কোন বাজেটের প্রয়োজন হয় না।  সবথেকে গুরুত্বপূর্ণ হল পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আপনার সঠিক পরিকল্পনা,  প্রয়োজন অনুযায়ী আসবাবপত্র এবং উপযুক্ত গাছপালা নির্বাচন করা।

ছোট বারান্দার ক্ষেত্রে কিছু ছোট টপ এবং কিছু ছোট ফার্নিচার এবং জায়গার সর্বোচ্চ ব্যবহার করা যায় এমন কিছু টেবিল ব্যবহার করতে পারেন।  যদি বারান্দা বড় হয় তাহলে বসার জায়গা গাছের কর্নার পড়ার জন্য একটি টেবিল অথবা সা কফি খাওয়ার জন্য আলাদা জন তৈরি করতে পারেন।

আলো, রং,   এবং গাছের সঠিক সমন্বয় বারান্দার পরিবেশকে অনেক বেশি আকর্ষণীয় করতে পারে পুরনো ব্যবহার করে ডেকোরেশন তৈরি করলে খরচ অনেক কম হবে এবং আকর্ষণ বাড়বে।

পরিশেষে মনে রাখবেন বারান্দা সাজানোর জন্য নির্দিষ্ট কোন নিয়ম নেই আপনার প্রয়োজন আপনার পছন্দ এবং বাজেট ও জায়গার আকার অনুযায়ী পরিকল্পনা করা সবথেকে ভালো।  খুব সাধারন একটি শেয়ার কয়েকটি সবুজ গাছ এবং নরম আলু দিয়েও এমন একটি পরিবেশ তৈরি করা যায় যেখানে দিনের ব্যস্ততার পর শান্তিতে কাটাতে ইচ্ছে করবে।

তাই আজোই বারান্দার অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে জায়গাটিকে পরিষ্কার-পরিচ্ছন্নতা করুন আপনার পছন্দের কয়েকটি ডিজাইন নিয়ে এমন একটি পরিবেশ তৈরি করুন যেন আপনার সারাদিন ব্যস্ততার ক্লান্তি মুহূর্তগুলো উপভোগ করতে পারেন।

 

 

About admin

আমি মো: জারিফ হাসান একজন ছাত্র আমি লাইফস্টাইল নিয়ে লেখালেখি করতে পছন্দ করি

View all posts by admin →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *