অনলাইনে ব্যক্তিগত তথ্য রাখার সহজ ও সুরক্ষিত কার্যকর উপায় ২০২৬

অনলাইনে ব্যক্তিগত তথ্য রাখার সহজ ও সুরক্ষিত কার্যকর উপায় ২০২৬

ভূমিকা

বর্তমান যুগে আমাদের জীবনের বড় একটি অংশ ইন্টারনেটের সঙ্গে জড়িত, আধুনিক জীবন ব্যবস্থায় আমরা এখন, পড়াশোনা অফিসের কাজ কেনাকাটা যোগাযোগ মাধ্যম অনলাইনের উপর নির্ভরশীল, এর ফলে আমাদের অনেক ব্যক্তিগত তথ্য অনলাইনে সংরক্ষিত থাকে, যেমন আমাদের নাম, ফোন নাম্বার, ইমেইল একাউন্ট, জাতীয় পরিচয় পত্রের তথ্য, ব্যক্তিগত ছবি ইত্যাদি।

ইন্টারনেট ব্যবহারে যেমন আমরা অনেক ধর   নের সুবিধা ভোগ করে থাকি তেমনি সেখানে রয়েছে অনেক ঝুঁকি, সতর্কতার কারণে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো হ্যাকাররা হাতিয়ে নিতে পারে, এই সাইবার অপরাধ গুলোর মাধ্যমে হ্যাকাররা ফিশিং আক্রমণ, ভুয়া ওয়েবসাইট, ম্যালওয়্যার এবং তথ্যচুরির মতো ঘটনা দিন দিন বাড়াচ্ছে।

অনলাইনে নিরাপদ টাকা এখন বিলাসিতা নয় বরং সময়ের প্রয়োজন, আজকের এই নিবন্ধনের   থেকে আপনি জানতে পারবেন কি পাবে কিছু সহজ অভ্যাসের মাধ্যমে নিজের ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখতে পারবেন।

চলুন তার আগে আমরা জেনে নেই, কি জন্য ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা জরুরী।

ব্যক্তিগত তথ্য আমাদের জীবনের সম্পদের মত সেটাকে সুরক্ষিত রাখতে না পারলে আমাদের জীবনে ঝুঁকি তৈরি হয়, ব্যক্তিগত তথ্য ফাঁস হলে আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন।

  • কোন কারনে যদি অনলাইনে আপনার ব্যাংক একাউন্ট হ্যাক হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি হয়ে যেতে পারে,
  • আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি অথবা ভিডিও যদি হ্যাক হয়ে যায় তাহলে ওটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেল বা প্রতারণা করতে পারে,
  • আপনার পরিচয় চুরি করে সেটার মাধ্যমে অন্য কাউকে হ্যারেজমেন্ট করতে পারে,হয়তোবা হতে পারে  লেনদেনের কোন ঝুঁকি।
  • আমাদের অনলাইন প্লাটফর্মে অনেকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট  থাকে যেমন  ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ, ইত্যাদি, হ্যাক হয়েক যায়, এবং তা দিয়ে আপনাকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে।
  • অফিস বা ব্যবসায়িক তথ্য চুরি করে আপনার কোন ক্ষতি করার সম্ভাবনা রয়েছে অনলাইন প্লাটফর্মে।

তাই অনলাইন ব্যবহারের ক্ষেত্রে শুরু থেকেই সতর্ক থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

শক্তিশালী পাসওয়ার্ড 

অনলাইনে নিরাপত্তার প্রথম এবং অন্যতম ধাপ  হল শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা, একটি ভালো মানের পাসওয়ার্ড থাকা  মানে আপনার  তথ্যগুলো অনেক বেশি সুরক্ষিত থাকা।

একটি ভালো মানের পাসওয়ার্ড যা যা থাকা  জরুরী,

  • বড় হাতের অক্ষর
  • ছোট হাতের অক্ষর
  • সংখ্যা
  • বিশেষ চিহ্ন

নিজের নাম বা জন্ম তারিখ কখনো পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না, আপনার প্রতিটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট পাসওয়ার্ড ব্যবহার করুন, একই পাসওয়ার্ড সব একাউন্টে ব্যবহার করবেন না, আপনি চাইলে কিছু সময় পাসওয়ার্ড পরিবর্তন করে রাখতে পারেন, এতে করে পাসওয়ার্ড অনেক বেশি সুরক্ষিত থাকবে।

অপরিচিত কোন লিংকে ক্লিক করবেন না

আমাদের ইমেইলে হোয়াটসঅ্যাপে অথবা সামাজিক কোনো যোগাযোগ মাধ্যমে অনেক সময় অনেক অপরিচিত ভুয়া লিংক আসে,এইসব লিংকে ক্লিক করলে আপনার লগইন করা একাউন্টের  তথ্য চুরি হতে পারে, ফোন বা কম্পিউটারে ক্ষতিকারক সফটওয়্যার ইন্সটল হয়ে যেতে পারে, আপনাকে ভুয়া বিভ্রান্তিকর ওয়েব সাইটে নিয়ে যেতে পারে।

তাই কোন লিংক খোলার আগে প্রেরকের পরিচয় এবং ওয়েবসিতে ঠিকানা ভালোভাবে যাচাই-বাছাই করে, তারপরে সেই লিংকে ক্লিক করতে হবে।

অতিরিক্ত তথ্য শেয়ার না করা 

অনেকেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট গুলোতে প্রতিনিয়ত নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করে থাকেন, এগুলো আপনার জীবনকে যুগের মধ্যে ফেলার সম্ভাবনা আছে, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোন তথ্য প্রকাশ করবেন না যা প্রতারকদের কাজে লাগতে পারে,

  • যেমন বাড়ির পূর্ণাঙ্গ ঠিকানা
  • আপনার ফোন নাম্বার
  • আপনি যেখানে ভ্রমণে আছেন তার লাইভ অবস্থান,
  • আপনার আর্থিক লেনদেনের তথ্য অথবা ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য
  • আপনার জাতীয় পরিচয় পত্রের পূর্ণাঙ্গ ছবি

আপনার একাউন্টগুলোর প্রাইভেসি সেটিং নিয়মিত চেক করুন, এবং আপনার প্রয়োজনীয় তথ্যগুলোই শুধুমাত্র প্রকাশ করুন, ব্যক্তিগত তথ্যগুলোকে অবশ্যই গোপনে সংরক্ষিত করুন।

আপনার social account এবং সফটওয়্যার, মোবাইল কম্পিউটারে টাকা বিভিন্ন ধরনের অ্যাপ, এগুলোকে নিয়মিত আপডেট করুন, আপডেট করলে যে শুধু নতুন ফিচারে যোগ হবে তা না নিরাপত্তা জনিত ত্রুটি গুলো ঠিক হয়ে যাবে, আর এজন্য আপনার অপারেটিং সিস্টেমকে আপডেট করুন।

তথ্যের ব্রেকআপ রাখুন

আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলোর ডকুমেন্ট ও ফাইল নিয়মিত ব্রেকআপ রাখুন, গুরুত্বপূর্ণ ছবি ভিডিও এসব কিছুর ব্রেকআপ রাখতে পারেন,

আপনি বিশ্বস্ত কোন ক্লাউড স্টোরেজে অথবা বাহ্যিক কোন হার্ট ড্রাইভে ব্যাকআপ রাখতে পারেন, এতে আপনার ডিভাইস নষ্ট বা হারিয়ে গেলেও তোর তো পুনরুদ্ধার করা সম্ভাবনা থাকে।

অনলাইনে ব্যাংকিং ব্যবস্থা নিরাপত্তা জোরদার করুন 

বর্তমানে নগদ অর্থের  ব্যবহার অনেক আংশে কমে গেছে, তার বদলে চলছে ডিজিটাল অনলাইন ব্যাংকিং এর লেনদেন, আমাদের দৈনন্দিন জীবনে এখন মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, সামান্য অসতর্কতার  কারণে আর্থিক ক্ষতির  মুখোমুখি হতে পারেন,

অনলাইন ব্যাংকিং ব্যবহারের কিছু নিয়ম মেনে চলুন তাহলে আপনার অনলাইন ব্যাংকিং অনেকটাই নিরাপদে থাকবে।

  • শুধুমাত্র নির্দিষ্ট ব্যাংকের অফিসিয়াল এফ বা ওয়েবসাইট ব্যবহার করে লেনদেন করুন।
  • লেনদেন শেষে অবশ্যই লগ আউট করুন
  • আপনার আর্থিক  অ্যাকাউন্টের ওটিপি বা পিন কখনোই কারো সঙ্গে শেয়ার করবেন না।
  • ব্যাংকের প্রতিনিধি সেজে কেউ কখনো ফোন করলে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না,
  • ব্যাংক একাউন্টের লেনদেন নিয়মিত পর্যবেক্ষণ করুন

বাচ্চাদের অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করুন অনেক অভিভাবক তাদের বাচ্চাদের জন্য অনলাইন ক্লাস, ভিডিও গেম, এবং ইন্টারনেট ব্যবহার করছেন, এতে করে হাতের নাগালে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে, কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে,

  • আপনার শিশু নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করছে কিনা তা লক্ষ্য রাখুন,
  • অনলাইন হলেও অপরিচিত কোন ব্যক্তির সঙ্গে কথা বলছে কিনা সে দিকে  দৃষ্টি রাখুন।
  • তাকে ব্যক্তিগত তথ্য শেয়ার করতে নিরুৎসাহিত  করুন।
  • প্রয়োজনে প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপস গুলো ব্যবহার করুন।
  • সে অনলাইনে কি কি করছে,সে বিষয়ে তার সাথে খোলামেলা আলোচনা করুন।

মোবাইল ও কম্পিউটার নিরাপদ রাখুন 

অনলাইন প্লাটফর্মে ব্যক্তিগত  তথ্যের বড় অংশ স্মার্টফোনে অথবা কম্পিউটারের সংযুক্ত থাকে, তাই মোবাইল অথবা কম্পিউটার নিরাপত্তাকে অনেক বেশি জরুরী,

আপনার মোবাইল বা কম্পিউটারের জন্য স্ক্রিন লক ব্যবহার করুন, আপনার ফোন বা কম্পিউটারটি পিন, ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আনলক চালু রাখুন,

ব্লুটুথ এবং লোকেশন প্রয়োজন ছাড়া চালো রাখবেন না

আপনার ফোন এবং কম্পিউটার নিয়মিত ভাইরাস স্ক্যান করুন, অজানা ইউএসবি ড্রাইভ ব্যবহারের সতর্ক থাকুন  সন্দেহজনক কোন ফাইল ডাউনলোড করবে না, অজানা কোন উৎস থেকে মোবাইলে অ্যাপ ইন্সটল করা থেকে বিরত থাকুন,

অনলাইনে কেনাকাটার সময় সাবধানতা অবলম্বন করুন।

বর্তমানে অনলাইনে কেনাকাটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, তবে তার সাথে সাথে পাল্লা দিয়ে অনেক প্রতারণও বাড়ছে, কেনাকাটার আগে কিছু বিষয় খেয়াল রাখা উচিত ,

  • বিক্রেতার ওয়েবসাইট অথবা পেজ ভালোভাবে খেয়াল করুন এবং তাতে থাকা  রিভিউগুলো পড়ুন, 
  • অস্বাভাবিক সস্তায়  অফার দেওয়া প্রতারণাকারীদের একটি টেকনিক, অফার থেকে বিরত থাকুন
  • শুধুমাত্র বিশ্বস্ত পেজ ওয়েবসাইট এবং অনলাইন প্লাটফর্ম থেকে কেনাকাটা করুন।

যেসব ভুল কখনোই করবেন না 

সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত তথ্য কখনোই প্রকাশ করবেন না, একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করা থেকে বিরত থাকুন, পাবলিক ওয়াইফাই দিয়ে ব্যাংকিং লেনদেন করা থেকে বিরত থাকুন, সফটওয়্যার আপডেট উপেক্ষা করা, নিজের ওটিপি, লিংক অন্য কাউকে দেওয়া,

উপসংহার 

আপনার অনলাইন প্লাটফর্ম নিরাপদ থাকা আপনার ব্যক্তিগত দায়িত্ব, মনে রাখবেন হ্যাকাররা প্রায় প্রযুক্তির দুর্বলতার পাশাপাশি মানুষের অসতর্কতার সুযোগ নেয়,তাই নতুন নতুন প্রতারণার কৌশল সম্পর্কে সচেতন থাকুন,আপনার সামান্য সচেতনতা শক্তিশালী পাসওয়ার্ড নিয়মিত সফটওয়্যার আপডেট নিরাপদ ব্রাউজিং এর অভ্যাস আপনাকে অনেক ধরনের সাইবার ঝুঁকি থেকে নিরাপদ রাখবে, নিজের পাশাপাশি অন্য কেউ অনলাইনে  নিরাপত্তা সম্পর্কে জানাতে সাহায্য করুন, মনে রাখবেন ইন্টারনেট ব্যবহার শুধু আপনার ব্যক্তিগত তথ্যই নয় আপনার অর্থ এবং ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত রাখবেন।

আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ, এমন সব নতুন নতুন টপিকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।

About admin

আমি মো: জারিফ হাসান একজন ছাত্র আমি লাইফস্টাইল নিয়ে লেখালেখি করতে পছন্দ করি

View all posts by admin →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *