ভূমিকা
বর্তমানে শহরে ছোট ফ্ল্যাট স্টুডিও বা এপার্টমেন্ট অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, তবে ছোট ঘর মানেই অগোছালো বা অস্বস্তিকর এই ধারণা এখন আর সত্যি নয়, সীমিত জায়গায় বাসা খুব সাধারণ, কিন্তু কম জায়গাকে কিভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায় সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সঠিক পরিকল্পনা উপযুক্ত আসবাবপত্র বা কিছু স্মার্ট সাজ-সজ্জার মাধ্যমে আপনি ছোট ঘরকে বড় উজ্জ্বল এবং আরামদায়কভাবে ব্যবহার করতে পারেন,
যে বিষয়গুলি মাথায় রাখবেন
ঘর সাজানোর আগে কয়েকটি বিষয় মাথায় রাখুন, আপনার ঘরের আকার আলো বাতাস কিভাবে ঢুকে,পরিবারের সদস্য সংখ্যা কতজন এবং দৈনন্দিন প্রয়োজন অনুযায়ী বিবেচনা করতে পারেন, অপ্রয়োজনীয় জিনিস কমিয়ে রাখা এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি রাখা ছোট ঘরকে অনেক বেশি আরামদায়ক করে তুলে।
আজকের আর্টিকেল থেকে আমরা জানব কি করে ছোট ঘরকে, স্মার্ট ভাবে কম খরচে,আকর্ষণীয় লুক দেওয়া যায়।
ঘরের দেয়ালে রঙের ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনার ঘর যদি ছোট হয়ে থাকে তাহলে আপনি সেখানে সাদা, অফ হুয়াইট, হালকা ধুসর, হালকা নীল এ জাতীয় রং ব্যবহার করতে পারেন, এই ধরনের রংগুলোব্যবহারে ঘরকে তোলনা মূলক বড় উজ্জ্বল দেখায়, অনেক বেশি গাঢ় রং পুরো ঘরে ব্যবহার না করে নির্দিষ্ট কিছু জায়গায় ব্যবহার করলে ঘরের ভারসাম্য বজায় রাখে এবং দেখতেও সুন্দর লাগে।
ফার্নিচার নির্বাচন
আপনার ঘর যদি ছোট হয়ে থাকে তাহলে নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, যেসব আসবাবপত্র একাধিক কাজে ব্যবহার করা যায় ঘরের জন্যে অনেক বেশি উপকারী, আপনি ঘরের জায়গা বাজানোর জন্য ইচ্ছা করলে স্টোরেজ ও বিছানা বানাতে পারেন, ফোল্ডিং টেবিল ব্যবহারে আপনার জায়গা অনেকটাই কম লাগবে, আপনি চাইলে ঘরের জন্য সোফা কাম বেড নিতে পারবেন এতে আপনি প্রয়োজনের একটা জিনিস দুইভাবে ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে স্টোরেজ বেঞ্চগুলো কিনতে পারেন এগুলো আপনাকে বসার পাশাপাশি জিনিস স্টোরেজ করার সুবিধা পাবেন,
এগুলো জায়গা বাজানোর পাশাপাশি ঘরকে আরো পরিপাটি এবং সুন্দর করে তুলবে।
প্রাকৃতিক আলো
দিনের আলো শুধু ঘরের সৌন্দর্য বাড়ায় না বরং ঘরকে অনেক বেশি প্রশস্ত মনে হয়, এবং মনে অপ্রাসান্তি এনে দেয়, জানালার পাশে বড় কোন আসবাবপত্র রাখবেন না, এই অংশটি খালি রাখুন, যাতে করে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে, দরজা বা জানালায় ভারী পর্দা ব্যবহারের পরিবর্তে হালকা রংয়ের পর্দা ব্যবহার করুন, জানালা এবং পর্দা সব সময় পরিষ্কার রাখুন, যাতে এত আলো ভিতরে প্রবেশ করতে পারে।
আয়নার্ ম্যাজিক
ছোট ঘরকে বড় করে দেখার অন্যতম সহজ উপায় হল আয়নার ব্যবহার, আপনি যদি সঠিকভাবে আয়নার ব্যবহার করতে পারেন তাহলে আপনার ছোট ঘরকে অনেক বেশি প্রশস্ত লাগবে,
দেয়ালকে কাজে লাগান
ছোট ঘর কে অনেক বেশি আকর্ষণীয়ভাবে সাজানোর জন্য ফ্লোরের চাইতে দেয়ালের ব্যবহার বেশি গুরুত্বপূর্ণ, দেয়াল কে কাজে লাগানোর জন্য ফ্লোটিং সেল্ফ,বিভিন্ন ধরনের হুক দিয়ে ডেকোরেশন এর জন্য ব্যবহার করতে পারেন, ওয়ালে আপনি চাইলে বুকশেলফ বানাতে পারেন, ঝুলন্ত স্টোরেজ করলে আপনি অনেক বেশি জিনিস সেখানে রাখতে পারবেন, এতে করে আপনার ঘরের মেঝে খালি থাকে এবং ঘর কে অনেক বড় দেখায়।আপনি চাইলে দেয়ালে প্রাকৃতিক ছবি ব্যবহার করতে পারেন,আপনার মোটিভেশনাল উক্তি, ফ্যামিলি ফটো, এগুলো ঘরের অনেক বেশী সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে।
পর্দা নির্বাচন
আপনার জানালা বা দরজার জন্য ছোট কিন্তু স্টাইলিশ পর্দা নির্বাচন করুন, বাড়িতে জানের পর্দার পরিবর্তে হালকা হালকা কালারের পর্দা লাগান, মেজে পর্যন্ত লম্বা পর্দা ব্যবহার করুন, এতে আপনার ঘর অনেক বেশি উচ্চতা লাগবে, এই ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করে ঘর সাজালে, ঘর অনেক বেশি প্রশস্ত দেখাবে।
অপ্রয়োজনীয় জিনিস
আপনার ঘরে থাকা অপ্রয়োজনীয় জিনিস আপনার ঘরের জায়গা অনেক টা দখল করে রাখে, তাই যা কিছু অপ্রয়োজনীয় মনে হয় তা সরিয়ে ফেলুন, যেমন,কয়েক মাস পর পর, ঘরে থাকা অপ্রয়োজনীয়বকাগজ-পত্র, ব্যবহার না করা সাজসজ্জার জিনিস, পুরনো কাপড়-চোপড়, ভাঙা জিনিসপত্র, এসব কিছু ও বাসা থেকে সরিয়ে ফেলুন, মনে রাখবেন কম জিনিস মানেই অনেক বেশি খোলামেলা জায়গা পাওয়া।
খাটের নিচের জায়গায় ব্যবহার করুন
স্টোরেজের স্মার্ট সমাধান হিসাবে আপনি খাটের নিচের জায়গাকে ব্যবহার করতে পারেন, এতে করে আপনি অনেক জিনিস সংরক্ষিত রাখতে পারবেন, এবং আপনার ঘরের জায়গা অনেক কম ব্যবহৃত হবে, বিছানার নিচে ড্রয়ারগুলোতে এক্সট্রা কাপড় বাচ্চাদের খেলনা এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন।
ইনডোর প্লান্ট
ঘরকে সবুজ এবং প্রাকৃতিক ছোয়ায় সাজালে ঘর অনেক বেশি সতেজ এবং সুন্দর লাগে, বিভিন্ন ধরনের শোপিসের বিকল্প হিসাবে আপনি ঘরে, মানিপ্লান্ট, স্নেক প্লান্ট, এলোভেরা, প্লান্ট, পিস লিলি, এসব ইনডোর প্ল্যান্টের গাছ রাখতে পারেন, এতে আপনার ঘরে সুন্দর অনেক গুণে বৃদ্ধি পাবে।
ঘরের প্রতিটা কোণাকে কাজে লাগান
অনেক সময় আমাদের ঘরের কোনগুলো খালি পড়ে থাকে, এটা দেখতে খুব একটা ভালো লাগে না, তাই স্মার্ট ইন্টেরিয়র ডিজাইন হিসাবে ঘরের প্রতিটা কোন কে কাজে লাগান, ঘরের কোন গুলোকে শেলফ দিয়ে কর্নার সাজান, ঘরের ভেতরে কর্নার গুলোতে ছোট ছোট গাছ লাগান, আপনি চাইলে সেখানে ল্যাম্পপোস্ট রাখতে পারেন, এতে করে আলো পাবে এবং সৌন্দর্য পেতে পাবে।
কম বাজেটে ছোট ঘর সাজানোর টিপস
অতিরিক্ত দামে জিনিসপত্রই শুধু ঘরকে সৌন্দর্য করে এই ধারণাটি সম্পূর্ণ ভুল, আপনি চাইলে আপনার ঘরকে, কম খরচেও অনেক বেশি আকর্ষণীয় করা সম্ভব,
আপনি চাইলে DIYওয়াল ডেকোর করতে পারেন, নিজের ঘরের দেওয়াল গুলোকে নিজেই রং করতে পারেন এটা করা খুবই সহজ, ঘরে থাকা পুরনো আসবাবপত্রকে রিনিউ করে নতুন ডিজাইন করা এবং এতে করে অনেক টাকা সাশ্রয় হয়, আপনার ঘরের জন্য আপনি চাইলে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার কিনতে পারেন, এতে করে আপনি কম খরচে আপনার ঘর কে অনেক সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন,
পরিষ্কার পরিচ্ছন্নতা
ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরকে অনেক সময় সুন্দর এবং অনেক বড় দেখায়, প্রতিদিন বিছানা পত্র গুলোকে গুছিয়ে রাখুন, ঘরের আসবাবপত্রে জমে থাকা ধুলোবালি পরিষ্কার করে রাখুন, কাজের শেষে জিনিসপত্র নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখুন, এতে করে আপনার ঘর অনেক বেশি পরিষ্কার থাকবে।
যে ভুলগুলো করবেন না
ঘরে বাড়ি পর্দা ব্যবহার করবেন না, অপ্রয়োজনীয় জিনিসপত্র ঘরে রাখবেন না, ঘরের দেয়াল অনেক বেশি গাঢ় রং করবে না, ঘর কে অগোছালো করে রাখবেন না, ঘরে আলো বাতাস ঢোকার রাস্তাগুলো বন্ধ করে রাখবেন না, মেঝেতে অনেক বেশি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না।
বেডরুম সাজানোর জন্য ছোট ওয়ারড্রব ব্যবহার করুন, দেয়ালে আয়না লাগান, দেয়ালের তাক ব্যবহার করুন,
ড্রয়িং রুম সাজানোর জন্য ছোট সোফা ব্যবহার করুন, টিভি দেয়ালে সেটআপ করুন, হালকা রঙের কার্পেট ও পর্দা ব্যবহার করুন।
উপসংহার
ছোট ঘর মানেই সাজানোর জন্য সীমাবদ্ধতা থাকবে এমন নয়, সঠিক পরিকল্পনা করে ঘর সাজালে এবং গুছিয়ে রাখার অভ্যাসের মাধ্যমে ছোট ঘর কে ও আধুনিক আকর্ষণীয় এবং আরামদায়ক করে তোলা সম্ভব, আপনি যদি ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করেন স্মার্ট স্টোরেজ রাখেন, পর্দা গুলো এবং বিছানার চাদর হালকা রঙের রাখেন, তবে সেটি শুধু সুন্দর্য বৃদ্ধি করবে না ব্যবহার ও আরো সুবিধা জনক হবে,
আপনি ধীরে ধীরে প্রতিটি পরামর্শ বাস্তবায়ন করেন, তাহলে দুটো করো একটি স্মার্ট আরামদায়ক বাসস্থানে পরিণত হবে।
নিত্যনতুন দৈনন্দিন ব্যবহারের এমন ছোট ছোট সব টিপস পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ
